আসসালামুয়ালাইকুম আমি "মাসুদ রানা" আসা করি
আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আজকের পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে।
আগেই বলে রাখি ফেসবুক আইডি ডিরেক্ট বা সরাসরি হ্যাক করা যায় না । সাধারণত বেশিরভাগ মানুষ মনে করে হ্যাকাররা সরাসরি ফেসবুক আইডি হ্যাক করে থাকে কিন্তু এই কথাটা ভুল ।
হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে ভিকটিমকে বোকা বানিয়ে তার মনে তাদের ভিকটিমের ফোনে
টুলস্,ভাইরাস,ম্যালেসিয়াস ফাইল ইন্সটল করে।
আজকে আমি হ্যাকারদের ৩টি পদ্ধতি সম্পর্কে
জানাবো । ইনশাআল্লাহ পরবর্তী পোস্ট আরো কিছু পদ্ধতি ও সিকিউরিটি সম্পর্কে জানাবো। চলুন শুরু করি :-
১) ফিশিং :- এই পদ্ধতি সম্পর্কে আমরা ৯০% মানুষ অবগত। ফিশিং সাইট বা ফেসবুকের লগিন হোমপেজের মতো সেম ডিজাইন করে ফিশিং পেজ বানানো আর বিভিন্ন ভাবে প্রলোভন দেখানোর জন্য
বিভিন্ন ফিশিং সাইট ব্যবহার করা হয় ।
ফিশিং লিংকে ক্লিক করার পর যদি ভিকটিম তার ফেসবুক আইডি পাসওয়ার্ড দেয় তাহলে হ্যাকার খুব সহজেই তার আইডি হ্যাক করতে পারবে ।
আর এইভাবে হ্যাকার তার ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার আইডির পাসওয়ার্ড হাতিয়ে নেয়। হ্যাকার ভিকটিমকে লিংকে ক্লিক করে লগিন করানোর জন্য বিভিন্ন ভাবে প্রলোভন দেখায়।
২) কি-লগার :- এই পদ্ধতি সম্পর্কে সবাই অবগত না। এই পদ্ধতি প্রথমটি তূলনায় বেশি কার্যকর তাই
হ্যাকাররা এই পদ্ধতিও ব্যবহার করে তবে এই পদ্ধতি ফেসবুক আইডি হ্যাক করার ক্ষেত্রে ব্যবহারের চেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতি করতে। কি-লগার ভিকটিমের ফোনো ইন্সটল করে দিলে এটি কি-বোর্ডের লগস্ চুরি করে হ্যাকারের মেইলে লগ ফাইল গুলো সেন্ড করে । কোনো লিংক ক্লিক করা ও কোনো পারমিশন দেওয়া ও বিভিন্ন ভাবে হ্যাকাররা এই কি-লগার ভিকটিমের ফোনো ইন্সটল করে থাকে ।
৩) স্পাই অ্যাপ ও টুলস :- স্প্যাই অ্যাপের সাহায্যে সাধারণত বিভিন্ন সিস্টেম বা ব্যক্তিকে মনিটরিং করা হতো ।এই সফটওয়্যার ভিকটিমের ফোনোর সকল তথ্য হ্যাকারের সার্ভারে পাঠায় এবং হ্যাকার চাইলে এসব ডেটা ব্যবহার করে তার ক্ষতি সাধন করতে পারে। এই সফটওয়্যার রিমোট একসেসের কাজেও
ব্যবহার করা হয় । যার মাধ্যমে হ্যাকার চাইলে আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবে।
এই অ্যাপ আপনার ফোনো আসা সকল তথ্য
যেমন:-SMS,Call Logs,Contact Info,Photo
এইরকম তথ্য সার্ভারে সেন্ড করে।
হরাকার চাইলে আপনার আইডির পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার আইডিতে লগিন করতে পারে SMS এর সাহায্যে। শুধু ফেবু আইডি হ্যাক নয় চাইলে আপনার ব্যাংকিং একাউন্ট হ্যাক করে টাকা
উধাও করে দিতে পারে। তাই সাবধান ⚠️
আজ এই পর্যন্তই। পরবর্তী পোস্টে সিকিউরিটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।।
~আল্লাহ হাফেজ
